বাংলাদেশ প্রেসক্লাব ফেনী জেলা কমিটির চূড়ান্ত অনুমোদন
বাংলাদেশ প্রেসক্লাব ফেনী জেলা কমিটির চূড়ান্ত অনুমোদন
ফেনী প্রতিনিধি:
বাংলাদেশ প্রেসক্লাব ফেনী জেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির চূড়ান্ত অনুমোদন দিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক ফরিদ খান।
অনুমোদিত কমিটিতে আরটিভি ও দৈনিক যায়যায়দিনের ফেনী জেলা প্রতিনিধি আজাদ মালদার সভাপতি এবং দৈনিক মুক্ত খবর পত্রিকার আঞ্চলিক প্রধান এমএ দেওয়ানী সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
গত বুধবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় কার্যালয়ে ফেনী জেলা কমিটির চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয়। বাংলাদেশ প্রেসক্লাব সূত্রে জানা গেছে, অচিরেই আনুষ্ঠানিক পরিচিতি সভার মাধ্যমে ফেনী জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।
উল্লেখ্য, এর আগে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের ডি রয়েল স্যামন রেস্টুরেন্টে বাংলাদেশ প্রেসক্লাব ফেনী জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, ফেনী জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ প্রশাসনের প্রতিনিধি, জেলা তথ্য কর্মকর্তা, ফেনীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন














