ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চাটখিলে অতিরিক্ত ভাড়া আদায়: হিমালয় এক্সপ্রেসকে ১০ হাজার টাকা জরিমানা।

নিজস্ব সংবাদ :
চাটখিলে অতিরিক্ত ভাড়া আদায়: হিমালয় এক্সপ্রেসকে ১০ হাজার টাকা জরিমানা।
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে কৃত্রিম সংকট সৃষ্টি করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে হিমালয় এক্সপ্রেসকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৮ মার্চ) দুপুর ২টার দিকে চাটখিল কাউন্টারে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় হিমালয় এক্সপ্রেসের বিরুদ্ধে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে এই জরিমানা আরোপ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবি।
তিনি জানান, যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় কিংবা রুট পারমিট ছাড়া যানবাহন পরিচালনার কোনো সুযোগ নেই। ভোক্তা অধিকার সংরক্ষণ ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এছাড়া তিনি আরও সতর্ক করে বলেন, কেউ যদি এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িত থাকে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৪৩:১৬ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
১ বার পড়া হয়েছে